থ্রেডসের যুক্ত হলো লোকেশন শেয়ারিং

২৮ সেপ্টেম্বর, ২০২৪ ২২:৪৫  

মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস লোকেশন ট্যাগিং ফিচার চালু করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো পোস্টে লোকেশন বা অবস্থান সংক্রান্ত তথ্য যুক্ত করতে পারবে।

খবরে বলা হয়, ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারী অ্যাপে নতুন পরিবর্তন দেখতে পেয়েছেন। যদিও ফিচারটি এখনও সবার জন্য চালু করা হয়নি।

ইনস্টাগ্রামের লোকেশন ট্যাগিংয়ের মতো থ্রেডসের ফিচারটি কাজ করবে। এক্ষেত্রে থ্রেডসকে লোকেশন ব্যবহারের অনুমতি দেয়ার পর বেশ কিছু জায়গার তালিকা ‍সামনে আসবে। তবে ব্যবহারকারী চাইলে ম্যানুয়ালি লোকেশন খুঁজতে পারবে।

ডিবিটেক/বিএমটি